
চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারানোর ৭২ ঘণ্টার মধ্যেই মাঠে নেমেছিল লিভারপুল। তবে এবার সেই আগ্রাসন দেখা গেল না। চলতি মৌসুমে প্রথমবার গোলহীন থাকল অলরেডরা। ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যামের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে লিভারপুল। অন্যদিকে প্রিমিয়ার লিগে আসা হাল সিটির বিপক্ষে হোঁচট খেয়েছে চেলসি। এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।
অ্যানফিল্ডে ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ফুলহ্যাম। লিভারপুলও অবশ্য গোলের সুযোগ পেয়েছিল। তবে শেষ পর্যন্ত কোনো দলই জালের দেখা পায়নি। ফলে গোলশূন্য সমতাতে মাঠ ছাড়ে দুই দল।
অন্যদিকে স্টামফোর্ড ব্রিজে ম্যাচের সপ্তম মিনিটে মর্গান রজার্সের গোলে লিড পায় চেলসি। তবে প্রথমার্ধেই লিড হারায় ব্লুজরা। ২৮ মিনিটে গোল করে হাল সিটিকে সমতায় ফেরান মোহাম্মদ বালৌমি। ৬ মিনিট পয় সফরকারী ক্লাবটিকে লিড এনে দেন আলজেরিয়ান উইঙ্গার। এরপর ৬৬ মিনিটে জোয়াও পেদ্রোর গোলে সমতায় ফেরে চেলসি। তাতে ২-২ গোলে ড্র করে কোনোমতে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ব্লুজরা।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…