ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ | চ্যানেল আই অনলাইন

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ | চ্যানেল আই অনলাইন

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মল্লিকপুর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে ঢাকা থেকে ঝিনাইদহগামী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

GOVT

নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী বলেন, নিহতদের সবার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করে করিমপুর হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে।

Scroll to Top