স্থানীয় বাসিন্দারা বলছেন, সালথা উপজেলার বালিয়া গুটির দিক থেকে আসা একটি ট্রাক দ্রুতগতিতে গ্রামের সরু সড়ক দিয়ে আসছিল। ট্রাকটির বেপরোয়া গতির কারণে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে রসুলপুরসহ আশপাশের এলাকায় একাধিক পথচারীকে চাপা দিয়ে ট্রাকের চালক পালিয়ে আসেন বলেও অভিযোগ করেন তাঁরা।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ট্রাকটির ধাক্কায় অন্তত সাতজন পথচারী আহত হন। পরে ট্রাকটি নগরকান্দার তালমার বিলনালিয়া নতুনহাটখোলা এলাকার একটি দোকানে সজোরে ধাক্কা দিলে ক্ষুব্ধ জনতা সেটির গতি রোধ করেন। এ সময় উত্তেজিত জনতা ট্রাকচালকসহ তিনজনকে পিটুনি দেন। এতে তাঁরা গুরুতর আহত হন। ট্রাকটিতেও ভাঙচুর চালানো হয়।
সালমা ইউনিয়নের গ্রাম পুলিশ নুরুল ইসলাম বলেন, সালথার দিক থেকে বেপরোয়া গতিতে আসা ওই ট্রাক নতুনহাটখোলা বাজারে একটি দোকানে আঘাত করে। পরে গণপিটুনিতে চালক নিহত হন।



