নিজের ষষ্ঠ বিশ্বকাপ লিওনেল মেসির সম্ভাব্য শেষ আসর। ৩৯ বর্ষী আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক এখনও রয়েছেন সেরা ফর্মে। চিরতরুণ মেসি ভাবছেন না গোল ছাড়া ভিন্ন কোন কথা! সতীর্থ রদ্রিগো ডে পলের মতে, এখনও মেসিকে প্রতিনিয়ত উপভোগ করা উচিত।
শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় শেষ বত্রিশে কেপ ভার্দের বিপক্ষে নামবে আর্জেন্টিনা। ম্যাচের আগে মিডফিল্ডার ডে পল সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, বিদায়ের ক্ষণগণনা নিয়ে পড়ে থাকার পরিবর্তে মেসির প্রতিটি উপস্থিতিকেই উপভোগ করা উচিত।
ডে পল বলেছেন, ‘আমার কাছে মূল বিষয় হল, প্রতিদিন লিওকে উপভোগ করা। ঠিক যেমন প্রত্যেক আর্জেন্টাইন করে থাকে। অবশ্যই, আমাদের যা নেই তারচেয়ে যা আছে তাকেই আমরা বেশি মূল্য দেই। এটাই জীবনের অংশ। কিন্তু তাকে আশেপাশে পেয়ে আমরা সবাই আনন্দ উপভোগ করছি।’
বাংলাদেশ সময়য় শনিবার ভোর ৪টায় কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। হার্ড রক স্টেডিয়াম, মিয়ামিতে খেলা।




