পাটগ্রাম সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির ২টি ফাঁকা গুলি

পাটগ্রাম সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির ২টি ফাঁকা গুলি

আজ শুক্রবার ৫১ বিজিবি সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, ভারতীয় চোরাকারবারিরা বিজিবির টহল দলের নিকটবর্তী হলে তাদের ‘চ্যালেঞ্জ’ করলে তারা কোনো প্রকার কর্ণপাত না করে আরও এগিয়ে আসতে থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং চোরাকারবারিদের সতর্ক করার লক্ষ্যে দুটি ফাঁকা গুলি ছোড়া হয়। এর ফলে চোরাকারবারিরা দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রংপুর ব্যাটালিয়নের ৫১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের জানান, বিজিবি ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে কলসির মুখ সীমান্তে সতর্কতামূলক দুটি ফাঁকা গুলি ছোড়ে, তবে এতে কোন  হতাহতের ঘটনা ঘটেনি।

Scroll to Top