পশ্চিমবঙ্গে একাধিক কেন্দ্রের ভোট বাতিল, ২১ মে পুনর্নির্বাচন

পশ্চিমবঙ্গে একাধিক কেন্দ্রের ভোট বাতিল, ২১ মে পুনর্নির্বাচন

পশ্চিমবঙ্গে একাধিক কেন্দ্রের ভোট বাতিল, ২১ মে পুনর্নির্বাচনপশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করেছে দেশটির নির্বাচন কমিশন।

শনিবার (২ মে) মধ্যরাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

নির্বাচন কমিশন জানায়, গত ২৯ এপ্রিল ওই আসনের একাধিক ভোটকেন্দ্রে গুরুতর অনিয়ম ও নির্বাচনী অপরাধের অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে।

এ সিদ্ধান্তের ফলে সোমবার (৪ মে) পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ১৯৪টির বদলে ১৯৩টি আসনের ফল ঘোষণা করা হবে।

কমিশন জানিয়েছে, ফলতা আসনে আগামী ২১ মে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৮৫টি বুথে ভোটগ্রহণ চলবে।

ছয় জেলায় ধান-চাল সংগ্রহ শুরু আজ

পুনর্নির্বাচনের ফল ঘোষণা করা হবে ২৪ মে।

এদিকে ভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় পুলিশকে বিশেষ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

Scroll to Top