নেতানিয়াহুর সঙ্গে মোদির ফোনালাপ: মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও কৌশলগত সম্পর্ক নিয়ে আলোচনা – DesheBideshe

নেতানিয়াহুর সঙ্গে মোদির ফোনালাপ: মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও কৌশলগত সম্পর্ক নিয়ে আলোচনা – DesheBideshe


নেতানিয়াহুর সঙ্গে মোদির ফোনালাপ: মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও কৌশলগত সম্পর্ক নিয়ে আলোচনা – DesheBideshe

নয়াদিল্লি, ৬ আগস্ট – ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফোনালাপে দুই নেতা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি ভারত ও ইসরায়েলের মধ্যে বিশেষ কৌশলগত অংশীদারত্বের অগ্রগতির বিষয়ে পর্যালোচনা করেন।

বৃহস্পতিবার নেতানিয়াহুর সাথে আলাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভারতের প্রধানমন্ত্রী জানান যে, সময়ের সাথে সুদৃঢ় হওয়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, দুই দেশের পারস্পরিক স্বার্থে বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করতে এবং ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে তারা অঙ্গীকার করেছেন। ভবিষ্যতে নিয়মিত যোগাযোগ রক্ষার বিষয়েও তারা একমত হন।

এর আগে গত ফেব্রুয়ারিতে মোদির ইসরায়েল সফরের স্মৃতিচারণ করে দুই নেতা উল্লেখ করেন যে, ভারত ও ইসরায়েলের সম্পর্কের এক নতুন যুগ সূচিত হয়েছে। বিশেষ করে প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও প্রতিরক্ষা খাতে সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে তারা উল্লেখ করেন।

দুই প্রধানমন্ত্রী শান্তি ও সমৃদ্ধির লক্ষে তাদের সক্ষমতাকে কাজে লাগিয়ে কৌশলগত অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এনএন/ ৬ আগস্ট ২০২৬



Scroll to Top