শনিবার হাইতিকে ৩-০ হারিয়ে বিশ্বকাপের প্রথম জয় পেয়েছে ব্রাজিল। ম্যাচের পর ব্রাজিলিয়ানদের আরও বড় সুখবর দিলেন কোচ কার্লো আনচেলত্তি। জানিয়েছেন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নামবেন নেইমার।
আনচেলত্তি জানান, বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেইমার খেলার জন্য প্রস্তুত থাকবেন বলে তিনি পুরোপুরি আশাবাদী। ৩৪ বর্ষী নেইমার কাফ মাসলের চোট থেকে সেরে উঠছেন।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছেন, ‘নেইমার আগামীকাল (রোববার) একাই অনুশীলন করবেন এবং সোমবার তিনি দলের বাকিদের সাথে অনুশীলন করবেন। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য তিনি সম্পূর্ণ প্রস্তুত থাকবেন।’
২৫ তারিখ গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ সময় ভোর ৪টায় স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।
