নিখোঁজের দুই দিন পর হাতিরঝিলে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর  হাতিরঝিলে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার

পুলিশ কর্মকর্তা এমরুল কবির বলেন, আজ ভোর পাঁচটার দিকে টহল দায়িত্ব পালনের সময় স্থানীয় বাসিন্দারা তাঁকে খবর দেন, হাতিরপুল পুকুরপাড়ে (ফ্রি স্কুল স্ট্রিট) মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির লাশ পড়ে আছে। পরে আইনি প্রক্রিয়া শেষে সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্য কোনো কারণ আছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

Scroll to Top