নার্সারির ভরা জমিতেই হচ্ছে এমন কাণ্ড! কাজ হারানোর আতঙ্কে চাষীরা

নার্সারির ভরা জমিতেই হচ্ছে এমন কাণ্ড! কাজ হারানোর আতঙ্কে চাষীরা

Last Updated:

কয়েক বিঘা জমির উপর হাজার হাজার বাহারি ফল-ফুল-সহ বিভিন্ন প্রজাতির গাছ, আর সেই গাছ চাষের মধ্যে দিয়েই রুটিরুজি চলে প্রায় ৩০ জন চাষীর। তবে এবার নার্সারির সেই কয়েক বিঘা জমির উপর হওয়া ফুল ফলের গাছ তছনছ করায় ক্ষতির সম্মুখীন প্রায় লক্ষাধিক টাকা।

X

নার্সারির ভরা জমিতেই হচ্ছে এমন কাণ্ড! কাজ হারানোর আতঙ্কে চাষীরা

নষ্ট করা হয়েছে চারা গাছ

উত্তর ২৪ পরগনা: কয়েক বিঘা জমির উপর হাজার হাজার বাহারি ফল-ফুল-সহ বিভিন্ন প্রজাতির গাছ, আর সেই গাছ চাষের মধ্যে দিয়েই রুটিরুজি চলে প্রায় ৩০ জন চাষীর। তবে এবার নার্সারির সেই কয়েক বিঘা জমির উপর হওয়া ফুল ফলের গাছ তছনছ করায় ক্ষতির সম্মুখীন প্রায় লক্ষাধিক টাকা।

এমন পরিস্থিতি যে নার্সারিতে কাজ করা চাষিরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ছেন কাজ হারানোর। বেশ কয়েকবার এমনই ঘটনার সাক্ষী থাকতে হচ্ছে স্বরূপনগর এলাকার বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের নবাবকাটি গ্রামের নুর ইসলাম মোল্লার। জানা গিয়েছে, এলাকাতে তার বেশ কয়েক বিঘের উপর নার্সারি রয়েছে।

আরও পড়ুন- চন্দননগরকে টেক্কা দিল নবদ্বীপের রাসের শোভাযাত্রা, বাড়ি বসেই দেখুন ছবি!

সেখানে পাহাড়ি ড্রাগন থেকে শুরু করে বিভিন্ন ম্যানগ্রোভের চারা সহ বাহারি ফুলের রং বেরঙের গাছ এমনকি চারা গাছও চাষ করা হয়েছিল। সেই গাছ পার্শ্ববর্তী জেলা শহর রাজ্যের নানা প্রান্তে রপ্তানি করা হত। কিন্তু চলতি বছরে বেশ কয়েকবার এই নার্সারিতে ঘটছে দুষ্কৃতি তাণ্ডব।

আরও পড়ুন- বিয়ের নেমন্তন্নে পরিবারের সবাই, ফাঁকা বাড়ির সুযোগে দুঃসাহসিক ডাকাতি বাঁকুড়ায়

কেউ বা কারা রাতের অন্ধকারে চাষের ফল ফুলের গাছগুলি কেটে তছনছ করে দিয়ে যাচ্ছে। এই নিয়ে গত তিন মাসে চার থেকে পাঁচ বার এই একই ঘটনা ঘটায় রীতিমতো কয়েক লক্ষ টাকার ক্ষতি সম্মুখীন হয়েছেন নার্সারি ব্যবসায়ী। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ধরা পড়েনি কেউ। সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে কাজ হারানোর আশঙ্কায় ভুগছেন নার্সারির চাষিরা। অবিলম্বে প্রশাসন বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণ না করলে কাজ হারানোর আতঙ্ক গ্রাস করছে তাদের।

 Rudra Narayan Roy 

Scroll to Top