নয়টি অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত – DesheBideshe

নয়টি অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত – DesheBideshe


নয়টি অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত – DesheBideshe

ঢাকা, ২৮ এপ্রিল – দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে শক্তিশালী ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি জানিয়েছে, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। প্রতিকূল আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া যশোর, কুষ্টিয়া, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ অস্থায়ী ঝড় হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

বর্তমানে একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের অধিকাংশ বিভাগে অস্থায়ী দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, যা জনজীবনে কিছুটা স্বস্তি আনবে।

এনএন/ ২৮ এপ্রিল ২০২৬



Scroll to Top