নতুন মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

নতুন মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের হওয়া ভ্যানচালক রিপন হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার মামলার তদন্ত কর্মকর্তার আবেদন শুনানি শেষে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) অনুপ কুমার দাস।

মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ৫ আগস্ট রাজধানীর কোতোয়ালি থানার এলাকায় ছাত্র-জনতার ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নেন ভ্যানচালক রিপন। এ সময় তিনি গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট তার মৃত্যু হয়। পরবর্তীতে তার মরদেহ নিজ জেলা রামগঞ্জের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ ঘটনায় গত বছরের ২৮ আগস্ট নিহত রিপনের স্ত্রী শামীমা আক্তার রুমা বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রায় ২০০ জনকে আসামি করা হয়।

Scroll to Top