পাহাড়তলী থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার | চ্যানেল আই অনলাইন

পাহাড়তলী থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার | চ্যানেল আই অনলাইন

চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে বিএসআরএম ডিপো সংলগ্ন ফ্লাইওভার থেকে মরদেহটি উদ্ধার করা হয় ।

সে বিএসআরএম ডিপোতে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন বলে জানা গেছে এবং আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ছিলেন।

পুলিশ বলেছে ওই যুবকের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় পাহাড়তলী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Scroll to Top