নগরবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে: নবনিযুক্ত ডিএমপি কমিশনার

নগরবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে: নবনিযুক্ত ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ‘ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে। এ মহান দায়িত্ব থেকে আমাদের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।’

আজ শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসের এক মিলনায়তনে আয়োজিত কল্যাণ সভায় তিনি ডিএমপির পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ভালো পুলিশ অফিসার হতে হলে ভালো মানুষ হওয়ার বিকল্প নেই। আর ভালো পুলিশ অফিসারের পক্ষেই সম্ভব মানুষকে উত্তম সেবা দেওয়া।

Scroll to Top