দেশের মানুষ সংস্কার বোঝে না, বোঝে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি: গয়েশ্বর চন্দ্র রায় | চ্যানেল আই অনলাইন

দেশের মানুষ সংস্কার বোঝে না, বোঝে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি: গয়েশ্বর চন্দ্র রায় | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের মানুষ সংস্কার বোঝে না, মানুষ বোঝে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি। সন্ত্রাসমুক্ত, মাদক মুক্ত দেশ চায় মানুষ।

আজ শনিবার (২৩ নভেম্বর) লালমনিরহাটে বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ৬ষ্ঠ আসরের ৭ম খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্র এখনও আমাদের হাতের নাগালে নেই।

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, মানুষের আকাঙ্খা বুঝে কাজ করুন।

GOVT

এসময় একটি গানের কলিতে তিনি বলেন, এই পথ যদি না শেষ হয়, কেমন হতো তুমি বলতো?।

এসময় বিএনপির জাতীয় নির্বাহী  কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু, বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন বক্তব্য রাখেন।

Chokroanimation

Scroll to Top