দেখা মিলল শেষ ষোলোর ৬ প্রতিপক্ষের | চ্যানেল আই অনলাইন

দেখা মিলল শেষ ষোলোর ৬ প্রতিপক্ষের | চ্যানেল আই অনলাইন

রাউন্ড অব বত্রিশের ১৬ ম্যাচের ৭টি শেষ, যেখান থেকে ৭ দেশ গেছে পরের রাউন্ডে। ৬ দলের নিশ্চিত হয়ে গেছে শেষ ষোলোর প্রতিপক্ষও। এক দল রয়েছে অপেক্ষায়, তারা প্রতিপক্ষ পেয়ে যাবে আসছে রাতেই। রাউন্ড অব ষোলোর জন্য বাকি আছে আরও ৯ দল।

শেষ বত্রিশে আসা দলগুলোর মধ্যে সাউথ আফ্রিকার বিপক্ষে জিতে কানাডা, জাপানের বিপক্ষে জয় নিয়ে ব্রাজিল, জার্মানির বিপক্ষে জিতে প্যারাগুয়ে এসেছে পরের ধাপে।

আর নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে মরক্কো, সুইডেনের বিপক্ষে জিতে ফ্রান্স এবং সবশেষ ইকুয়েডরের বিপক্ষে জিতে সেরা ষোলোতে উঠেছে মেক্সিকো।

মেক্সিকোর এখনও প্রতিপক্ষ নির্ধারণ হয়নি। বাংলাদেশ সময় বুধবার রাত ১০টায় মুখোমুখি হবে ইংল্যান্ড-কঙ্গো, জয়ী দলের বিপক্ষে ষোলোতে মুখোমুখি হবে সহ-আয়োজক দেশটি। বাকি ৬টি দেশের তিন ম্যাচের প্রতিপক্ষ নির্ধারণ হয়ে গেছে।

প্রতিপক্ষ ঠিক হয়েছে যে ৩ ম্যাচের
প্যারাগুয়ে Vs ফ্রান্স
ব্রাজিল Vs নরওয়ে
কানাডা Vs মরক্কো

Scroll to Top