দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলে করা হচ্ছে শহিদ জিয়ার নামে

দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলে করা হচ্ছে শহিদ জিয়ার নামে

দেশের বেসরকারি দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের নামে পরিবর্তনের জন্য অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিষ্ঠান দুটি হচ্ছে―পিরোজপুরের নাজিরপুর কলেজ এবং ভোলার চরফ্যাশনের জনতা বাজার কলেজ।

দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলে করা হচ্ছে শহিদ জিয়ার নামে

সোমবার (২৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক অফিস আদেশে এর অনুমোদন দেয়া হয়।

অফিস আদেশ অনুযায়ী, পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর কলেজের নতুন নাম হবে শহিদ জিয়া কলেজ, নাজিরপুর, পিরোজপুর। আর ভোলার চরফ্যাশনের জনতা বাজার কলেজের নতুন নাম হবে শহিদ জিয়াউর রহমান কলেজ, চরফ্যাশন, ভোলা।

এছাড়া পৃথক দুই অফিস আদেশে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে সৈয়দ সঈদউদ্দীন ডিগ্রি কলেজ এবং কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আয়েশা ছিদ্দিক মহিলা কলেজের নাম পরিবর্তন করে আয়েশা ছিদ্দিক মডেল কলেজ রাখার অনুমতি প্রদান করা হয়েছে।

এদিকে পৃথক দুই অফিস আদেশে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে সৈয়দ সঈদউদ্দীন ডিগ্রি কলেজ এবং কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আয়েশা ছিদ্দিক মহিলা কলেজের নাম পরিবর্তন করে আয়েশা ছিদ্দিক মডেল কলেজ রাখার অনুমতি দেয়া হয়েছে।

Scroll to Top