দুই বদলির গোলে আতলেতিকোর আড়াই ঘণ্টার ‘রাজত্ব’ কাড়ল বার্সেলোনা

দুই বদলির গোলে আতলেতিকোর আড়াই ঘণ্টার ‘রাজত্ব’ কাড়ল বার্সেলোনা

ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়ায় আতলেতিকোর ম্যাচটি শুরু হয়েছিল বাংলাদেশ সময় কাল রাত সাড়ে ১১টায়। বিশ্বকাপজয়ী দুই আর্জেন্টাইন হুলিয়ান আলভারেজের ২ ও আনহেল কোরেয়ার ১ গোলে আতলেতিকো যখন ৩-০ ব্যবধানের জয়ে শীর্ষে ওঠার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে, তখন বাজে রাত দেড়টা।

ক্যানারি দ্বীপপুঞ্জে লাস পালমাসের অতিথি হয়ে যাওয়া বার্সেলোনার ম্যাচটি শুরু হয় রাত ২টায়। ম্যাচের শুরু থেকে বলের দখল, নিখুঁত পাসিং, লক্ষ্যে শট নেওয়া—সবকিছুতেই এগিয়ে ছিল বার্সা। কিন্তু প্রথমার্ধে গোল পাওয়া হয়নি।

অবনমন অঞ্চলের আশপাশে থাকা লাস পালমাস বার্সাকে ৪৫ মিনিট আটকে রেখেছে—খবরটা আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনের কানে গেলে খুশি হওয়ার কথা।

Scroll to Top