দিনাজপুরে চুরি করতে গিয়ে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩ | চ্যানেল আই অনলাইন

দিনাজপুরে চুরি করতে গিয়ে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩ | চ্যানেল আই অনলাইন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় চুরি করতে গিয়ে অলেদা বেওয়া (৭০) নামে এক বৃদ্ধাকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ২৮ এপ্রিল দুপুরে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন জানান, গত ২১ এপ্রিল সকালে ঘোড়াঘাট উপজেলার পালশা গ্রামে এ ঘটনা ঘটে। অনলাইন জুয়ায় আসক্ত হয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন ফজলের রাব্বি, নাজমুল হুদা ও মুশফিকুর রহমান। ঋণ পরিশোধের উদ্দেশ্যে তারা চুরির পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ফজলের রাব্বি তার দাদীর বাড়িতে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ থাকার তথ্য দেয়। এরপর তিনজন মিলে ওই বাড়িতে চুরি করতে যায়। এ সময় অলেদা বেওয়া জেগে উঠলে তাকে নিয়ন্ত্রণ করতে মুখ ও চোখে টেপ পেঁচিয়ে দেয় তারা। এতে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্তরা বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে সাভার থেকে এবং অপরজনকে ঘোড়াঘাট থেকে গ্রেপ্তার করে।

Scroll to Top