বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার বদলের পর নারায়ণগঞ্জের চাঁদাবাজ চক্র পালিয়ে যায়। পরে গণপরিবহনে ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে নারায়ণগঞ্জের জনতার আন্দোলনের মুখে নন-এসি বাসের ভাড়া কিছুটা কমে আসে। কিন্তু আমরা লক্ষ করছি, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসের নৈরাজ্য অব্যাহত আছে। যখন ইচ্ছা তখন বিভিন্ন নামে এখানে বাস নামছে। যা ইচ্ছা ভাড়া আদায় করছে। এসব বাসের রুট পারমিট আছে কি নেই, তা নজরদারির যেমন কোনো উদ্যোগ নেই, ভাড়া নির্ধারণের ক্ষেত্রেও কোনো প্রশাসনিক তৎপরতা নেই। ফলে এসি বাস নিয়ে এখনো এখানে গণপরিবহন চক্র যা ইচ্ছা তাই করে যাচ্ছে। কার সঙ্গে যোগসাজশে, কাকে ম্যানেজ করে এসব অরাজকতা নারায়ণগঞ্জে চলছে, তা জনগণের বোধগম্য নয়।’
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে এসি বাসের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ও ব্যবস্থা নেওয়ার আহ্বান

