ঢাকায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা – DesheBideshe

ঢাকায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা – DesheBideshe


ঢাকায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা – DesheBideshe

ঢাকা, ২৮ এপ্রিল – রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে মঙ্গলবার সকালে প্রকাশিত আগামী ছয় ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বৃষ্টিপাতের পাশাপাশি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। চার বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতাও দেওয়া হয়েছে।

তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এনএন/ ২৮ এপ্রিল ২০২৬



Scroll to Top