ডাকসু নির্বাচন: মুগদা থেকে হুইলচেয়ারে করে ভোট দিতে এলেন আবু বকর

ডাকসু নির্বাচন: মুগদা থেকে হুইলচেয়ারে করে ভোট দিতে এলেন আবু বকর

আবু বকর নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘ভোট দিয়ে আমি খুবই আনন্দিত। আগে থেকেই পছন্দের প্যানেল বেছে রেখেছিলাম। পছন্দ অনুযায়ী ভোট দিয়েছি। আশা করছি তাঁরা বিজয়ী হবেন।’

কেমন প্রার্থী পছন্দ—জানতে চাইলে আবু বকর প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন, এমন প্রার্থী বাছাই করার চেষ্টা করেছেন তিনি। প্রতিবছর এমন উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচনের প্রত্যাশা করেন তিনি।

ডাকসুর মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনও সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হবে—এমন প্রত্যাশা করে আবু বকর বলেন, গত ১৫ বছর দেশে ভোট হয়নি। ডাকসু দিয়ে নির্বাচন শুরু হলো। এই ধারা জাতীয় নির্বাচনেও অব্যাহত থাকুক।

Scroll to Top