Last Updated:
Crime News: পুলিশ জানিয়েছে অভিযুক্ত বাবা এর পর নিহত মেয়ের দেহ ঘরের সিলিং-এর একটি লোহার আংটা থেকে দড়ি দিয়ে ঝুলিয়ে দেন৷ তাঁর অভিসন্ধি ছিল খুনের ঘটনাকে আত্মহত্যা হিসেবে দেখানোর৷

বদনাপুর: কিশোরী কন্যাকে খুন করে সেই হত্যাকে আত্মহত্যা বলে দেখানোর চেষ্টা করলেন বাবা৷ চাঞ্চল্যকর এই ঘটনা মহারাষ্ট্রের দভলওয়াড়ি গ্রামের৷ অভিযোগ, গত ৫ সেপ্টেম্বর ঘুমন্ত মেয়েকে খুন করেন ওই ব্যক্তি৷ বদনাপুর থানার ইন্সপেক্টর গণেশ সারভাসে জানিয়েছেন অভিযুক্ত খুনি যোগদণ্ড তাঁর মেয়ের প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেননি৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, ঘুমন্ত মেয়েকে শ্বাসরোধ করে খুন করেন যোগদণ্ড৷
পুলিশ জানিয়েছে অভিযুক্ত বাবা এর পর নিহত মেয়ের দেহ ঘরের সিলিং-এর একটি লোহার আংটা থেকে দড়ি দিয়ে ঝুলিয়ে দেন৷ তাঁর অভিসন্ধি ছিল খুনের ঘটনাকে আত্মহত্যা হিসেবে দেখানোর৷ ওই গ্রামে অভিযুক্ত যোগদণ্ডের দু’টি বাড়ি আছে বলে জানা গিয়েছে৷ তার মধ্যে একটিতে তিনি তাঁর স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে থাকেন৷ অন্য বাড়িতে যোগদণ্ডের মা অর্থাৎ নিজের ঠাকুমার সঙ্গে থাকত তার একমাত্র মেয়ে৷ প্রসঙ্গত যোগদণ্ডের তিন সন্তানের মধ্যে মেয়েই সবথেকে বড়৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 09, 2025 1:13 PM IST


