
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি লড়াইয়ে দুই জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে জয়ের পাশাপাশি বিশ্বরেকর্ড গড়েছেন জশ বাটলার। সবধরনের টি-টুয়েন্টি মিলিয়ে সর্বোচ্চ রান এখন তার। ৬ উইকেটে জিতে ২-০তে এগিয়ে গেছে ইংল্যান্ড।
লিগ, ক্লাব কিংবা দেশের হয়ে, সবমিলিয়ে এখন বাটলারের মোট রান ১৫ হাজার। যা টি-টুয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ। এ রান গড়তে পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের কাইরেন পোলার্ডকে, যার মোট রান ১৪ হাজার ৯৯৯। ইংলিশ ব্যাটার রেকর্ড গড়তে খেলেছেন ৫২৮ ম্যাচ। যেখানে তার সেঞ্চুরি ৯টি এবং ফিফটি ১০৭টি। চলতি বছরের জুলাইতে ভারতের বিপক্ষে ১৩১ রানের একটি ইনিংস খেলেছেন তিনি, যা ব্যক্তিগত সর্বোচ্চ।
ইংল্যান্ড ছাড়াও কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ডারবানস সুপার জায়ান্টস, ইংল্যান্ড লায়ন্স, ইংল্যান্ড একাদশ, গুজরাট টাইটানস, ল্যাঙ্কাশায়ার, ম্যানচেস্টার অরিজিনালস, ম্যানচেস্টার সুপার জায়ান্টস, মেলবোর্ন রেনেগেডস, মুম্বাই ইন্ডিয়ান্স, পার্ল রয়্যালস, রাজস্থান রয়্যালস, সমারসেট, সিডনি থান্ডারের হয়ে এই রান করেছেন বাটলার।
বাটলারের রেকর্ড গড়া ম্যাচে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ইংল্যান্ড। আগে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৫ করে লঙ্কানরা। জবাবে ১২.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৬ করে ইংল্যান্ড।
দ্বিতীয় ইনিংসের ৪.১ ওভারে ঈশান মালিঙ্গার বলে ১ রান নিয়ে মাইলফল ছুঁয়ে ফেলেন বাটলার। শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…