জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আকাঙ্খার পক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান ছিল পটপরিবর্তনের অন্যতম প্রধান টার্নিং পয়েন্ট। বিশেষ করে ৩ আগস্ট সেনা সদরের রুদ্ধদ্বার অফিসার্স অ্যাড্রেস ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সাহসী অবস্থানের পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদফা ঘোষণা আন্দোলনের গতিপথ বদলে দেয়।




