তেহরিক নেতা ইমরান খানকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হতে পারে

তেহরিক নেতা ইমরান খানকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হতে পারে

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান রাওয়ালপিন্ডির কাছে আদিয়ালা কারাগারে তিন বছর ধরে বন্দী রয়েছেন। ২০২৩ সালে দুর্নীতির মামলায় কারাবন্দী হওয়ার পর থেকে তাঁকে জনসমক্ষে দেখা যায়নি। দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হলেও তাঁকে মূলত দেশটির প্রভাবশালী সামরিক বাহিনীর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ার কারণেই কারাগারে পাঠানো হয়েছে।

কারাগার থেকে মুক্তির জন্য সাধারণত বিশ্বাসযোগ্য কারণ দেখাতে হয়। ইমরান খানকে সম্ভবত স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মুক্তি দেওয়া হতে পারে। চলতি বছরের শুরুতে ৭৩ বছর বয়সী ইমরান খানের চোখে অস্ত্রোপচার হয়েছে।

কয়েক মাস ধরে ইমরান খানের সঙ্গে স্বজনদের দেখা করতে দেওয়া হচ্ছে না। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা তাঁর স্বাস্থ্যের অবনতি নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকি তিনি মারা গেছেন, এমন গুজবও ছড়িয়ে পড়েছিল।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য অবজারভারকে দেওয়া এক বিবৃতিতে ইমরান খানের দুই ছেলে সুলায়মান খান ও কাসিম খান বলেন, এখন ‘নীরব থাকার আর সুযোগ নেই।’

Scroll to Top