চিন্ময় দাসের জামিন নামঞ্জুর, উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা আইনজীবীদের

চিন্ময় দাসের জামিন নামঞ্জুর, উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা আইনজীবীদের

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

চিন্ময় দাসের জামিন নামঞ্জুর, উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা আইনজীবীদের

আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম দুই পক্ষের যুক্তিতর্ক শুনে জামিন নামঞ্জুর করেন।

চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) মফিজুল হক ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, জামিন আবেদনের ওপর আধা ঘণ্টা ধরে শুনানি হয়েছে। আদালত দুই পক্ষের যুক্তিতর্ক শুনে জামিন নামঞ্জুর করেন।

এদিকে চিন্ময়ের শুনানিকে কেন্দ্র করে আদালত এলাকায় কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়। বিচারপ্রার্থীদের আদালত প্রাঙ্গণে ঢোকার আগে কাগজপত্র যাচাই করা হয়। আদালতে ঢোকার ও বেরোনোর দুটি পথে বিপুলসংখ্যক পুলিশ, বিজিবি ও সেনাসদস্য মোতায়েন করা হয়।

অ্যাটর্নি জেনারেলের সঙ্গে মেজর সিনহার পরিবারের সাক্ষাৎ

শুনানিতে চিন্ময়ের পক্ষে ছিলেন অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে সুপ্রিম কোর্টের ১১ জন আইনজীবীর একটি দল। দুপুর পৌনে ১২টার দিকে আদালত কক্ষ থেকে বের হয়ে এই আইনজীবী বলেন, ‘আদালতকে আমরা সাবমিশন দিয়েছি। সবকিছু শোনার পর আদালত জামিন নামঞ্জুর করেছেন। আমরা এখন উচ্চ আদালতে যাব।’

Scroll to Top