চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় বিএসএফের পুশইন, ফেরত পাঠালো ১৩ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় বিএসএফের পুশইন, ফেরত পাঠালো ১৩ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার চামুশা সীমান্ত দিয়ে আবারও ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় বিএসএফের পুশইন, ফেরত পাঠালো ১৩ বাংলাদেশিচাঁপাইনবাবগঞ্জে ভারতীয় বিএসএফের পুশইন, ফেরত পাঠালো ১৩ বাংলাদেশিবৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তাদের বাংলাদেশে ঠেলে পাঠান।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাহাট ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড সদস্য আক্তারুল ইসলাম। তবে বিজিবির পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি।

ভোলাহাট থানার ওসি মো শহিদুল ইসলাম পুশইনের বিষয়টি শুনেছেন বলে জানান। তিনি আরও জানান, বিজিবি পুশইন হওয়া বাংলা ভাষাভাষীদের পুলিশের কাছে হস্তান্তর করলে বিস্তারিত জানানো যাবে।

এর আগে, গত ৩ জুন একই সীমান্ত দিয়ে গভীর রাতে ৮ জনকে পুশইন করেছিল বিএসএফ।

Scroll to Top