গণভোটের রায় বাস্তবায়নের জন্য প্রয়োজনে জনগণের দুয়ারে দুয়ারে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, ‘যদি সব রাজনৈতিক দল গণভোটের রায় বাস্তবায়নের দাবি থেকে পিছিয়ে যায়, প্রয়োজনে বাংলাদেশ খেলাফত মজলিস একাই এই দাবিতে জনগণের দুয়ারে দুয়ারে যাবে।’
আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব প্রাঙ্গণে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এ কথা বলেন।
গণভোটের রায় বাস্তবায়নের দাবি, তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিসের পল্টন জোন শাখা।



