খুলনা-২ আসনে বিএনপির বিভক্তি এখনো কাটেনি

খুলনা-২ আসনে বিএনপির বিভক্তি এখনো কাটেনি

বৈঠকে উপস্থিত এক নেতা প্রথম আলোকে বলেন, ‘আমরা রকিবুল ইসলামকে জানিয়েছি, নজরুল ইসলাম মঞ্জু অতীতে জিয়া পরিবার নিয়ে কটূক্তি করেছেন। তাঁকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া আমাদের জন্য কঠিন। আমরা বলেছি, এই আসনে জিয়া পরিবারের কাউকে বা প্রয়োজনে রকিবুল ইসলাম বকুলকেই প্রার্থী করা হোক।’

অন্য এক নেতা বলেন, ‘নগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই মঞ্জু (নজরুল ইসলাম) নিজেকে দলীয় কর্মকাণ্ড থেকে গুটিয়ে নিয়েছেন। পরে পদত্যাগ করা কিছু নেতাকে আশ্রয় দিয়ে তিনি বিভক্তি আরও গভীর করেছেন। এখন দেখা যাচ্ছে, যাঁরা দল ছেড়েছিলেন, তাঁরাই বিএনপির নামে ব্যানার লাগিয়ে প্রচারণা করছেন। এতে আমাদের মতো তৃণমূলের কর্মীদের মনোবল ভেঙে যাচ্ছে। মনোনয়নের আগে অন্তত আমাদের মতামত নেওয়া উচিত ছিল।’

নগর বিএনপির আগের আহ্বায়ক কমিটির এক নেতা বলেন, জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম অভিযোগ শুনেছেন। তিনি আশ্বাস দিয়েছেন, বিষয়গুলো কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তুলে ধরবেন।

Scroll to Top