কোপা দেল রে: কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল টানা ১১ ম্যাচ জেতা বার্সা

কোপা দেল রে: কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল টানা ১১ ম্যাচ জেতা বার্সা

রিয়াল মাদ্রিদকে হারিয়ে কদিন আগে স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সেলোনা। সেই রেশ ধরে রেখে এবার কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালেও পৌঁছে গেছে বার্সা। ফেরান তোরেস ও লামিনে ইয়ামালের গোলে রেসিং সান্তান্দেরকে ২-০ ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। গতকাল রাতের ম্যাচে পাওয়া এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জিতল হ্যান্সি ফ্লিকের দল।

এর আগেও চারবার টানা ১১ ম্যাচ জয়ের কীর্তি গড়েছিল বার্সা। ২০১৪-১৫ মৌসুমে লুইস এনরিকের অধীনে, ২০০৮-০৯ মৌসুমে পেপ গার্দিওলার সময়ে, ১৯৫৫-৫৬ মৌসুমে ফ্রানৎস প্লাটকোর কোচিংয়ে এবং ১৯২৫ থেকে ১৯২৭ সালের মধ্যে রালফ কিরবি, রিচার্ড ডম্বি ও রোমা ফর্নসের তত্ত্বাবধানে এই রেকর্ড গড়ে তারা।

Scroll to Top