কেন মানুষ হয়েও কুকুরের জীবন বেছে নিলেন টোকো? | চ্যানেল আই অনলাইন

কোটি টাকা খরচ করে মানুষ থেকে কুকুর হলেন এক যুবক! শুনতে অবিশ্বাস্য এবং অদ্ভুত লাগলেও, নিজের শৈশবের সেই পাগলাটে শখ পূরণ করতে ১৬ লাখ টাকার বিশেষ পোশাকে ‘কুকুর’ সেজে বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছেন জাপানি যুবক টোকো। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়েছিল, তিনি নাকি কোটি কোটি টাকা খরচ করে জটিল সার্জারির মাধ্যমে নিজেকে কুকুরে রূপান্তর করেছেন। কিন্তু আসল ঘটনা হলো, তিনি কোনো কাটাকুটি বা অস্ত্রোপচার করাননি! মূলত ‘জেপেট’ নামের একটি বিখ্যাত কস্টিউম মেকিং কোম্পানিকে দিয়ে তিনি বানিয়ে নিয়েছেন ‘রাফ কলি’ জাতের কুকুরের হুবহু দেখতে ৪ কেজি ওজনের এক ‘হাইপার-রিয়েলিস্টিক’ পোশাক। দীর্ঘ ৪০ দিনের খাটুনি আর ১৫ থেকে ১৬ লাখ টাকার খেসারত দিয়ে তৈরি করা এই কস্টিউমটি গায়ে জড়ালে দূর কিংবা কাছ থেকে বোঝার উপায় নেই যে ভেতরে একজন মানুষ আছে। বর্তমানে টোকো মাঝেমধ্যেই এই পোশাক পরে চার পায়ে হামাগুড়ি দিয়ে ঘরে ঘুরে বেড়ান, গলায় বেল্ট বেঁধে রাস্তায় হাঁটতে বের হন, এমনকি পার্কে গিয়ে আসল কুকুরদের সাথেও ভাব জমানোর অদ্ভুত চেষ্টা চালান!

Scroll to Top