রাজধানীর মতিঝিলে কৃষি ব্যাংকের সাবেক কর্মচারী সিবিএ’র নেতা আব্দুল হালিম (৬৩) কে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে।
তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের পিয়ন (অব:) ও বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) এর সভাপতি ছিলেন।
গতকাল বুধবার রাতে মতিঝিলের বিমান অফিসের সামনে এ ঘটনা ঘটে। মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব কুমার সিং নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছেন।
তিনি তার সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেছেন, বুধবার রাতে পুরাতন কলিগদের সাথে পূর্বের বিরোধের জের সংক্রান্ত বিষয়ে ধস্তাধস্তির একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে উদ্ধার করে ঢামেক হাসপাতাল নেয়া হয়। সেখানকার চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর রাত ১ টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক মর্গে নিহতের ছেলে ফয়সাল বলেন, বাবার কর্মচারী ইউনিয়নের পদ সহ নানা বিষয় নিয়ে, একই প্রতিষ্ঠানের কর্মচারী ও ইউনিয়নের সদস্য ফয়েজ উদ্দিন, মিরাজ হোসেন, সাহেদ, সাইফুল দের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত অক্টোবর মাসে থানায় জিডিও করেছিলেন বাবা। গত মঙ্গলবার রাতে ঢাকায় যান, গতকাল বুধবার সকালে সেখানে একটি হোটেলে উঠেন। পরে সংবাদ পাই আমার বাবা কে তার অফিস কলিগরা মারধর করে হত্যা করেছে।

ইউনিয়নের সেক্রেটারি নাসিম আহামেদ বলেন, ২০১৪ সালে নির্বাচিত সভাপতি ছিল, হালিম ভাই, আমি ছিলাম সাধারন সম্পাদক। এরপর আর কোন নির্বাচন হয়নি। গত ৫ আগস্ট এর পর হঠাৎকরে ফয়েজ উদ্দিন সভাপতি ও মিরাজ হোসেন সাধারণ সম্পাদক করে বিনা নিবার্চনে মনগড়া কমিটি বানিয়ে আমাদের ইউনিয়ন অফিস দখল করে রাখে। আমরা বিষয়টি টি মামলা করেছি। আদালত তাদের নোটিশ দিয়ে কৈফত চেয়েছে । এ-সব নিয়ে বিরোধ চলছিল। এছাড়াও হালিম ভাই কে এরআগে এই লোকেরাই হুমকি দিয়েছিলেন। ভাই থানায় জিডিও করেছিলেন।
কৃষি ব্যাংকের সাবেক কর্মচারী সিবিএ’র নেতা আব্দুল হালিম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ছবির আহামেদ এর ছেলে হালিম। ২০১৪ সাল থেকে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) এর সভাপতি হন তিনি। এছাড়াও বোয়ালখালির উপজেলার বিএনপি যুগ্ন আহ্বায়ক ছিলেন।




