মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ২৯ অক্টোবর রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেলা সোয়া ১১টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ শেষে বিদ্যালয়ের মিলনায়তনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল আলম ভোতার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলীউজ্জামান নূর, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি মাসরুফা খাতুন, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জিহাদ হোসেন, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাবিয়া বসরী, উম্মে হাবিবা, তামমিম খাতুন প্রমুখ। এ সময় গান পরিবেশন করে তাসমিম খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক সাবরিন আখতার।


