কিরগিজস্তানের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশি, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে স্থানীয়রা। দেশটির রাজধানী বিশকেকের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিশর ও পাকিস্তানী ছাত্রদের সঙ্গে স্থানীয়দের দ্ব›েদ্বর কারণে এই হামলার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৪ জন পাকিস্তানি মারা গেছেন বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। আরও হামলার আতঙ্কে নিজ নিজ দেশে সহায়তার জন্য ভিডিও বার্তা দিচ্ছেন শিক্ষার্থীরা।
