অনিয়ম ও বিশৃঙ্খলা, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

অনিয়ম ও বিশৃঙ্খলা, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

নগর ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, নগর ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক অনিয়ম ও বিশৃঙ্খলার কারণে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর মাহমুদুল করিমকে সভাপতি ও সুভাষ মল্লিককে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। তবে কমিটি গঠনের পর থেকে আধিপত্য বিস্তার নিয়ে একাধিকবার দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ ১৩ মে সভাপতি ও সাধারণ সম্পাদককে অবাঞ্চিত করে সংগঠনের একাংশ।

Scroll to Top