৩ থেকে ৪ দিনের মধ্যে কাস্টমসে হয়রানির বিষয়ে ব্যবসায়ীদের সুখবর দেওয়ার কথা জানালেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। বিদেশী বিনিয়োগকারীদের সংগঠন এফআইসিসিআই এর আলোচনায় তিনি বলেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে এমন অঙ্গীকার করতে চাননা তিনি, কারণ এমন বড় প্রতিশ্রুতি কেবল রাজনৈতিক নেতৃত্ব দিতে পারে। তবে তার কমিটি ভীতির কথা উল্লেখ করে এই শীর্ষ আমলা বলেন, কমিটি গঠন মানেই সমস্যা আরো জিইয়ে রাখা।
কাস্টমসে হয়রানির বিষয়ে ব্যবসায়ীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব | চ্যানেল আই অনলাইন
