কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযানে আটক ১

ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে চার হাজার ৩০০ টাকাসহ রাকিব নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে এ অভিযান চালানো হয়।

কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে

আটক ব্যক্তি ওই অফিসে ‘দালাল’ হিসেবে কাজ করতেন বলে অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাব-রেজিস্ট্রি অফিসে দলিল-সংক্রান্ত কাজে টিপসই প্রতি টাকা নেওয়ার অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় রাকিবের কাছ থেকে চার হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। তবে ওই টাকার উৎস ও কী উদ্দেশে তা নেওয়া হচ্ছিল, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

অভিযান চলাকালে রাকিব দাবি করেন, সাব-রেজিস্ট্রারের নির্দেশ অনুযায়ী তিনি টাকা নিয়ে থাকেন। পরে তিনি টাকা নেওয়ার বিষয়টি বেআইনি বলে স্বীকার করেছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ‘শুনেছি, দুদক অভিযান পরিচালনা করেছে। এ সময় একজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Scroll to Top