শিগগিরই শুরু হচ্ছে বিচার বিভাগের সংস্কার কাজ। এমন তথ্য জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা বলেছেন, বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে সিআরপিসিতে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমানো হয়েছে। বাড়ানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা।