কাসাভা, কচুর মুখি, পামগাছ, মাল্টা, আম, আনারসসহ নানা ধরনের চাষের কারণে ধীরে ধীরে জীববৈচিত্র্য ও বনভূমি কমে আসছে বলে বন অধিদপ্তরের জরিপে দেখা যায়।
জানতে চাইলে বন অধিদপ্তরের খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা প্রথম আলোকে বলেন, খাগড়াছড়ি একটি জীববৈচিত্র্য সমৃদ্ধ এলাকা। এখানে ব্যাপক আকারে যখন এ ধরনের চাষ হয়, তখন বনের বাস্তুতন্ত্র সংকটে পড়ে যায়।
তিনি আরও বলেন, ‘এগুলো সরকারি বন না হওয়ায় আগুন দিলেও আমরা কিছু করতে পারি না। তবে বন্য প্রাণী রক্ষায় এখানে আমরা কিছু দল গঠন করেছি।’



