কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প | চ্যানেল আই অনলাইন

কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প | চ্যানেল আই অনলাইন

মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে ভূমিকম্প আঘাত হেনেছে। কক্সবাজারসহ দেশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার ২৮ জুন রাত ৯টা ৫৩ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১।

কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প | চ্যানেল আই অনলাইন

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, রাত ৯টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমার-বাংলাদেশের সীমান্ত এলাকা। এর মাত্রা ছিল ৪ দশমিক ১। ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে এর দূরত্ব ছিল ৩২৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Scroll to Top