ভারতে প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা ব্যবস্থায় অনিয়ম এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া ‘ককরোচ জনতা পার্টি’-সিজেপির আন্দোলন এখন মোদি সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। দিল্লিতে সংসদমুখী বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের ঘটনায় শিক্ষার্থীদের পক্ষে করা আবেদন জরুরি শুনানিতে অস্বীকৃতি জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।


