উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর | চ্যানেল আই অনলাইন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর | চ্যানেল আই অনলাইন

মেক্সিকো সিটিতে মাত্র ৯ মিনিটেই প্রথম গোলের দেখা পায় ফিফা বিশ্বকাপ-২০২৬ আসর। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে লাল-কার্ডেরও দেখা মিলে। পরে যার সংখ্যা দাঁড়ায় ৩টিতে। ৩ লাল কার্ডের ম্যাচে ফিফা বিশ্বকাপ-২০২৬ আসরে সাউথ আফ্রিকাকে ২-০ গোলে হারাল স্বাগতিক মেক্সিকো।

ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে গ্রুপ-এ প্রথম ম্যাচে ৯ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন হুলিয়ান কুইনোনেস। প্রথমার্ধে লিড ধরে রাখলেও তিনটি বড় সুযোগ মিস করেছিল স্বাগতিকরা। ফলে বাড়াতে পারেনি লিডও।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ম্যাচের ৪৯ মিনিটে ১০জনের দলে পরিণত হয় সাউথ আফ্রিকা। পেনাল্টি বক্সের মাথায় মেক্সিকোর এক খেলোয়াড়কে আটকাতে গিয়ে ফাউল করেন স্ফেফেলো সিথোল। পরে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।

দশ জনের সাউথ আফ্রিকার বিপক্ষে ৬৮ মিনিটে লিড বাড়িয়ে নেয় মেক্সিকো। রাউল হিমেনেজ হেডে সফরকারীদের জালে বলে পাঠান। ২-০তে এগিয়ে যায় মেক্সিকো।

৮৪ মিনিটে ৯ জনের দলে পরিণত হয় সাউথ আফ্রিকা। এবার আক্রমণ করতে গিয়ে মেক্সিকোর খেলোয়াড়কে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন মিডফিল্ডার থেম্বা জোয়ান। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তৃতীয় লাল কার্ডের দেখা পায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। এবার লাল কার্ড দেখেন মেক্সিকোর সিজার মন্তেস। ডি বক্সের ঠিক কাছে আফ্রিকার খেলোয়াড়কে ফাউল করে লাল কার্ড দেখতে হয় তাকে। পরে লিড ধরে ম্যাচ শেষ করে স্বাগতিকরা।

Scroll to Top