ঈদের দ্বিতীয় দিনে চ্যানেল আইয়ে যা থাকছে | চ্যানেল আই অনলাইন

ঈদের দ্বিতীয় দিনে চ্যানেল আইয়ে যা থাকছে | চ্যানেল আই অনলাইন

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উ ৎসব। দর্শকদের সাথে এ আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই। ঈদুল আজহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। ঈদের আগের দিন থেকে শুরু হয়েছে এই আয়োজন।

তার মাঝে ঈদের দ্বিতীয় দিন থাকছে একটি সিনেমা , একটি টেলিফিল্ম, দুটি নাটকসহ নানা আয়োজন:

সিনেমা

সকাল ১০টা ১৫ মিনিটে দেখা যাবে চলচ্চিত্র ‘প্রিন্স’। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, তাসনিয়া ফারিন প্রমুখ।

টেলিফিল্ম

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে তৌকির আহমেদ পরিচালিত ‘জহুরা বেগমের ইচ্ছাপত্র’। অভিনয় করেছেন ফেরদৌসি মজুমদার, মামুনুর রশিদ, আফজাল হোসেন, তৌকির আহমেদ, জাকিয়া বারী মম, দ্বীপা খন্দকার ও রওনক হাসান।

নাটক

রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘নামে নামে প্রেমে টানে’। রচনা বৃন্দাবন দাস এবং পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সাইরা আক্তার জাহান, পাভেল ও সালাহউদ্দিন লাভলু।

রাত ৯টা ৩৫ মিনিটে দেখা যাবে নাটক ‘অপরাজিতা’। পরিচালনা করেছেন মীর আরমান হোসেন। অভিনয়ে রয়েছেন খায়রুল বাসার ও কেয়া পায়েল।

ছোটকাকু অবলম্বনে ঈদের বিশেষ ধারাবাহিক

সন্ধ্যা ৬টা ১০ মিনিটে দেখা যাবে শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর-এর ছোটকাকু অবলম্বনে আফজাল হোসেন ও আরিফ খানের নির্মাণে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘কিশোরগঞ্জের কিশোরদল’। এতে বরাবরের মতো ছোটকাকু চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন।

Scroll to Top