এক জয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

এক জয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

ভারত, গোয়া থেকে: মালদ্বীপকে হারিয়ে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে এক জয়েই পরের রাউন্ডে পৌঁছেছেন ঋতুপর্ণা চাকমা-আনিকা রানিয়ারা। আসরের প্রথম ম্যাচে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। বিরতি পর্যন্ত পারফরম্যান্স ঠিকঠাক ছিল। বিরতির পর কিছুটা খেই হারায় পিটার বাটলারের শিষ্যরা। শেষে ৪-২ গোলের জয় তুলেছে প্রতিযোগিতার গত দুবারের চ্যাম্পিয়নরা।

গ্রুপপর্বের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১১-০ গোলে হারিয়েছে ভারত। ফলে বাংলাদেশের সমীকরণ ছিল সহজ। জিতলেই সোজা ভারতকে সঙ্গী করে চলে যাবে সেমিতে। দুই ম্যাচ হারায় আসর থেকে বিদায় নিতে হয়েছে মালদ্বীপকে।

এদিকে সাফ ফুটবলের ইতিহাসে আগে এত দ্রুততর গোল পায়নি কোন দল। সাফে অংশগ্রহণ করা অন্যকোন দল বা বাংলাদেশের ছেলেদের দলেরও এত দ্রুত গোলের রেকর্ড নেই।

বাংলাদেশ দলে অভিষেক হওয়ার পর এটি আনিকার প্রথম গোল। আগে প্রস্তুতি বা অন্য ম্যাচে গোল করলেও সাফ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গোলের শুরু করলেন লাল-সবুজের মিডফিল্ডার।

আনিকার গোলের পর বাঁ-পাশ থেকে একাধিক আক্রমণ করেন ঋতুপর্ণা চাক মা, সেখান থেকে গোল আদা য় করতে পারেননি যদিও। ৩৪ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোল আদা য় করে নেয় বাংলাদেশ। গোল করেন উমেলা মারমা, ২-০তে এগিয়ে যায় লাল-সবুজের দল।

ম্যাচের ৪৩ মিনিটে আসরে প্রথম গোলের দেখা পায় মালদ্বীপ। ফরোয়ার্ড মারিয়াম নূরান করেন গোল, ২-১ ব্যবধান দা ঁড়ায় প্রথমার্ধের ফলাফল। দা রুণ লড়ে বিরতিতে গেছে দুদল।

৫৭ মিনিটে ম্যাচে সমতা আনে মালদ্বীপ। আফিদা খন্দকার সহজে ট্যাকেল করতে পারতেন কিন্তু তার পা গলে বল বেরিয়ে যায় আমিনাথ ফজলের পায়ে। জোরালো শটে গোল করে ম্যাচে ২-২ সমগায় আসে দ্বীপদেশটি।

মালদ্বীপ সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ৬৪ মিনিটে বাঁপাশ থেকে ক্রস করেন। গোলকিপারের হাত গলে বল বেরিয়ে গেলে গোল করেন বদলি হিসেবে নামা সুরভী আকন্দ প্রীতি, ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

যোগ করা সময়ে আরও একটি গোল আদায় করে নেয় বাংলাদেশ। ওই গোলটি আসে কোহাতি কিসকুর থেকে, ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

Scroll to Top