ঈদ মানে আনন্দ, ঈদ মানে উ ৎসব। দর্শকদের সাথে এ আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই। ঈদুল আজহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। ঈদের আগের দিন থেকে শুরু হয়েছে এই আয়োজন।
তার মাঝে ঈদের তৃতীয় দিন থাকছে একটি সিনেমা, দুটি টেলিফিল্ম, দুটি নাটকসহ নানা আয়োজন:
সিনেমা
ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে ‘সাবা’। রচনা ও পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, রোকেয়া প্রাচী, মোস্তফা মনোয়ার, সুমন পাটোয়ারী, অশোক বেপারী প্রমুখ।
টেলিফিল্ম
দুপুর ২টা ৩০ মিনিটে দেখা যাবে টেলিফিল্ম ‘তোমার আমার প্রেম’। পরিচালনা করেছেন ইমরোজ শাওন। অভিনয়ে রয়েছেন ফারহান আহমেদ জোভান ও তটিনীসহ অনেকে।
বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে ‘দ্য অভিযান’। পরিচালনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে রয়েছেন খায়রুল বাসার, তটিনী, অ্যালেন শুভ্র, সুনেরাহ বিনতে কামাল, রেহান, দিঘী ও ডা. এজাজ।
নাটক
রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘চমকের শহর’। রচনা ও পরিচালনায় মেহেদী রনি। অভিনয়ে রয়েছেন মোশাররফ করিম ও হিমি।
রাত ৯টা ৩৫ মিনিটে দেখা যাবে ‘লাভ গেম’। পরিচালনায় রুবেল হাসান। অভিনয়ে রয়েছেন খায়রুল বাসার ও তটিনী।
ছোটকাকু অবলম্বনে ঈদের বিশেষ ধারাবাহিক
সন্ধ্যা ৬টা ১০ মিনিটে দেখা যাবে শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর-এর ছোটকাকু অবলম্বনে আফজাল হোসেন ও আরিফ খানের নির্মাণে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘কিশোরগঞ্জের কিশোরদল’। এতে বরাবরের মতো ছোটকাকু চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন।




