ইরানে বিপুল পরিমাণ মার্কিন ও ইসরায়েলি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় – DesheBideshe

ইরানে বিপুল পরিমাণ মার্কিন ও ইসরায়েলি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় – DesheBideshe


ইরানে বিপুল পরিমাণ মার্কিন ও ইসরায়েলি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় – DesheBideshe

তেহরান, ২৭ এপ্রিল – ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দেশটির জাঞ্জান প্রদেশ থেকে বিপুল পরিমাণ মার্কিন ও ইসরায়েলি অবিস্ফোরিত বোমা এবং ক্ষেপণাস্ত্র উদ্ধার করে তা নিষ্ক্রিয় করেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ২ হাজার পাউন্ড ওজনের তিনটি শক্তিশালী বাংকারবিধ্বংসী বোমাও রয়েছে বলে জানানো হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। আইআরজিসির জনসংযোগ দপ্তর জানিয়েছে, বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

চলমান যুদ্ধবিরতির সুযোগে শত্রুপক্ষের যুদ্ধবিমান থেকে অতীতে নিক্ষেপ করা প্রায় সাড়ে ৯ হাজার বোম্বেট উদ্ধার করা হয়। এছাড়া এফ ১৫, এফ ১৬ এবং এফ ৩৫ যুদ্ধবিমান থেকে ছোড়া ৫২টি অবিস্ফোরিত রকেট ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে ১০টির বেশি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, অভিযানে ২ হাজার পাউন্ড ওজনের তিনটি মার্কিন জিবিইউ ৫৭ বাংকারবিধ্বংসী বোমা ধ্বংস করা হয়েছে এবং একই ধরনের আরও একটি বোমা সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। এছাড়া একটি ৫০০ পাউন্ড ওজনের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি জিবি ৩৯ ক্ষেপণাস্ত্র উদ্ধার করা হয়। আইআরজিসির দাবি অনুযায়ী, এই সব অস্ত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উন্নত যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশালাকার অভিযান পরিচালনা করা হয়েছে বলে আইআরজিসি নিশ্চিত করেছে।

এস এম/ ২৭ এপ্রিল ২০২৬



Scroll to Top