ইয়ামালের মন্তব্যে ‘অসম্মানের’ কিছু দেখছেন না ফ্রান্সের কৌন্ডে | চ্যানেল আই অনলাইন

ইয়ামালের মন্তব্যে ‘অসম্মানের’ কিছু দেখছেন না ফ্রান্সের কৌন্ডে | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপে সেমিফাইনালের আগে বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের দেখে ফ্রান্সের ভয় পাওয়া উচিত, এমন মন্তব্য করেছিলেন স্পেনের উইঙ্গার লামিন ইয়ামাল। তার মন্তব্যকে অসম্মানজনক হিসেবে দেখা উচিত বলে অনেকে মন্তব্য করছিলেন। ফ্রান্সের ডিফেন্ডার হুলেস কৌন্ডে অবশ্য ইয়ামালের মন্তব্যে অসম্মানের কিছু দেখছেন না।

মঙ্গলবার রাত ১টায় টেক্সাসের এটি এন্ড টি স্টেডিয়ামে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

বিষয়টি নিয়ে ফরাসি হুলেস কৌন্ডে বলেছেন, ‘না, কোন মুহূর্তেই আমাদের মনে হয়নি যে কোন অসম্মান করা হয়েছে। আমি লামিনকে খুব ভালো করেই চিনি। আমার কাছে এটা তার আত্মবিশ্বাসেরই বহিঃপ্রকাশ। বার্সাতেও আমি এটা দেখেছি। তাদের নিজেদের মনোভাব এবং তারা যে দলের হয়ে খেলছে তার উপর পূর্ণ আত্মবিশ্বাস আছে।’

‘ইয়ামালের মন্তব্যকে আমি তার জন্য একটা বাড়তি অনুপ্রেরণা হিসেবেই দেখছি। অন্য কিছু নয়।’

নিজেদের খেলা নিয়ে ফরাসি ডিফেন্ডার বলেছেন, ‘হ্যাঁ, আমরা এমন দুটি দল যারা প্রচুর আক্রমণাত্মক খেলি। দুই দলই বল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পছন্দ করি। স্পেন সবসময়ই বল নিজেদের কাছে রাখতে পছন্দ করে এবং প্রতিআক্রমণ করে মুহূর্তে আপনাকে কূপোকাত করতে পারে।’

‘আমরাও তাই করতে পারি। আমরা এমন একটি দল যারা বল পায়ে রেখেও স্বাচ্ছন্দ্য বোধ করি, আবার রক্ষণভাগে গভীর হয়ে রক্ষণ সামলে হঠাৎ দ্রুত পাল্টা আক্রমণেও যেতে পারি। আমাদের মাথায় রাখতে হবে যেন বল আমাদের নিয়ন্ত্রণে থাকে। কারণ স্পেনের বিপক্ষে টানা ৯০ মিনিট বল ওদের পায়ে ছেড়ে দিতে পারেন না। বিষয়টা এমন হতে দেয়া যাবে না।’

Scroll to Top