আলোচনার টেবিলে না বসে বিরোধী দল হুমকি-ধামকি দিয়ে স্বৈরাচারের ভাষায় কথা বলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৩ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের’ জুলাই গণ অভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি ‘ আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে বিএনপিকে অহেতুক দোষারোপ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে সেগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি।
গণভোটের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার জাতির সাথে প্রতারণা করেছে বলেও মন্তব্য করে সবকিছু ইতিবাচক ভাবে দেখার এবং সরকারকে সময় দেয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



