আর্জেন্টিনা ম্যাচের আগে গুরুতর অভিযোগ কেপ ভার্দে অধিনায়কের বিরুদ্ধে

আর্জেন্টিনা ম্যাচের আগে গুরুতর অভিযোগ কেপ ভার্দে অধিনায়কের বিরুদ্ধে

ভুক্তভোগী নারীর অভিযোগ, কেপ ভার্দে দল যে হোটেলে অবস্থান করছিল, সেখানে একটি কক্ষের অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পেশাগত দায়িত্বের অংশ হিসেবেই তিনি সেখানে যান।

কিন্তু সেখানে গিয়ে তিনি বুঝতে পারেন, সেটি কোনো আনুষ্ঠানিক বৈঠক নয়; বরং একটি পার্টি। একপর্যায়ে শরীর খারাপ লাগায় তিনি নিজের কক্ষে ফিরে যান। এরপর মেন্দেস তাঁর কক্ষে এসে জোরপূর্বক প্রবেশ করেন এবং তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই নারী।

তুরস্কের দ্বিতীয় বিভাগের ক্লাব ইগদির এফকেতে খেলা ৩৬ বছর বয়সী মেন্দেসের বিরুদ্ধে গত ১০ এপ্রিল অকল্যান্ডের আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়।

Scroll to Top